আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পাওয়ার হাউজপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে ওই এলাকার পিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদক সরবরাহ ও সংরক্ষণের সঙ্গে জড়িত আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যিনি পলাতক রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শংকরচন্দ্র ইউনিয়নের পাওয়ার হাউজপাড়ার মৃত ইমান আলীর ছেলে শাহেদ আলী (৪৫) ও সুবারেকের ছেলে আলম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজের নেতৃত্বে এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল আলমসহ পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয়টার দিকে শংকরচন্দ্র ইউনিয়নের পাওয়ার হাউজপাড়ায় পিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মাদকদ্রব্য বিক্রি, হেফাজতে রাখা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার সঙ্গে জড়িত আরও একজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ