আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিদামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা

দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবর খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোটের উদ্যোগে লংমার্চ সফল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলার নাটুদহে আলোচনা সভা ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে জগন্নাথপুর বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নাটুদহ ইউনিয়ন জামায়াতের আমীর শামসুজ্জোহার নেতৃত্বে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় লংমার্চের প্রচার-প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি রফিকুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী মাও. ওমর ফারুক, ৯টি ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশানুর রহমান, জয়নাল আবেদীন, বাবুর আলী, সানোয়ার হোসেন, খোকন আলী, শরিফুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম, ওয়াজতুল্লাহ, মাও. সুলতান হোসেনসহ আরও উপস্থিত ছিল যারা ইউনিয়ন টিম সাদস্য আমিনুল ইসলাম, মীর আনসার আলী ও হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ