আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজরাজনীতি চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের মোটরসাইকেল শোডাউন

 চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের মোটরসাইকেল শোডাউন




নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩১ অক্টোবর ঢাকা-টু-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে ১১ দলীয় ঐক্যের চুয়াডাঙ্গা পৌর শাখা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি বড়বাজার চৌরাস্তা, কোর্ট মোড় ও রেলবাজার প্রদক্ষিণ করে কলেজ রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
শোডাউনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন। উদ্বোধনকালে তিনি অংশগ্রহণকারী নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে শোভাযাত্রা পরিচালনার বিভিন্ন নির্দেশনা দেন। একই সঙ্গে সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন করতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিক শফি, সেক্রেটারি মোস্তফা কামাল এবং সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, পৌর জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
আয়োজকেরা জানান, আগামী ৩১ অক্টোবরের ঢাকা-টু-কুষ্টিয়া লংমার্চ সফল করতে নেতাকর্মীদের মধ্যে প্রচার ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়েছে।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর জামায়াত ইসলামী উদ্যোগে ১১ দলীয় জোটের খুলনায় লং মার্চ বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দর্শনা পৌর শহরে প্রধান সড়কে বিক্ষোভ শেষে রেল গেট নামক স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর জামায়াত ইসলামী আমির সাইকুল আলম অপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াত ইসলামী সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবুজার গিফারী, শহিদুল ইসলাম, মদনা ইউনিয়ন আমির আমিনুল ইসলাম মাস্টার, বেগমপুর ইউনিয়ন আমির মোশারফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ