আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় বাসি খাবার সংরক্ষণের দায়ে বিরিয়ানি হাউসকে জরিমানা

চুয়াডাঙ্গায় বাসি খাবার সংরক্ষণের দায়ে বিরিয়ানি হাউসকে জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ঢাকা বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে শহরের সদর হাসপাতাল রোডে তদারকি চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়। চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। শহরের কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর হাসপাতাল রোডে অবস্থিত আবিল শরীফের ঢাকা বিরিয়ানি হাউসে অভিযান চালিয়ে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার রেখে দেয়ার বিষয়টি পাওয়া যায়। খাদ্যসামগ্রী অবৈধ প্রক্রিয়ায় তৈরি ও সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানকালে শহরের বিভিন্ন লন্ড্রিতে সেবার মান বজায় রাখা এবং গ্রাহকদের যথাযথ সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানে গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিত করা, পণ্য কেনাবেচায় যৌক্তিক মূল্য বজায় রাখা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ এবং শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ