আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজাসহ বিপুল মন্ডল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লোকনাথপুর থেকে দর্শনাগামী সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল মন্ডলকে আটক করে পুলিশ। গ্রেপ্তার বিপুল মন্ডল দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে। পুলিশ জানায়, আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে বিপুল মন্ডলের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির বাঁ কোঁচড় থেকে সাদা পলিথিনে মোড়ানো ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ওইদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে টর্চলাইটের আলোতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। এরপর বিপুল মন্ডলকে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হয়। শুনানি শেষে আদালত বিপুল মন্ডলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধ না করলে তাকে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে থানা এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ