আসমানখালী প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার কান্তপুর মাদরাসা প্রাঙ্গণে হিফজুল কোরআন প্রতিযোগীতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভোগাইল বগাদী এলাকার মদিনাবাগ তা’লিমুল কুরআন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে।
উল্লেখ্য, মদিনাবাগ তা’লিমুল কুরআন মাদরাসাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকার ভোগাইল বগাদীতে অবস্থিত। প্রতিযোগিতাটির আয়োজন করে ৩১তম হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলার আসমানখালী সাংগঠনিক শাখা। মদিনাবাগ তা’লিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত কোরআন মুখস্থ করা, তিলাওয়াত ও অনুশীলনের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, দিক-নির্দেশনা ও তত্ত্বাবধান এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মাদরাসা সূত্রে জানা গেছে। মাদরাসার শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের এ অর্জন তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। এ সাফল্যে মাদরাসার পক্ষ থেকে ভোগাইল বগাদী গ্রামের বাসিন্দা, মাদরাসার সম্মানিত ওস্তাদগণ, অভিভাবক, মাদরাসা কর্তৃপক্ষ, এলাকার মুরুব্বি, দোয়াকারী, সহযোগী, দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সেলিম রেজা শিক্ষার্থীদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাআলা শিক্ষার্থীদের পবিত্র কোরআনের খেদমতে কবুল করবেন এবং ইলম ও আমলে বরকত দান করবেন।


