আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজস্বাস্থ্যচুয়াডাঙ্গায় কেমিস্টদের সঙ্গে ঔষধ প্রশাসনের মতবিনিময়

চুয়াডাঙ্গায় কেমিস্টদের সঙ্গে ঔষধ প্রশাসনের মতবিনিময়




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সদস্যদের সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওষুধের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে আইন ও বিধিমালা যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি বৈধ ও হালনাগাদ ড্রাগ লাইসেন্স সংরক্ষণ, নিবন্ধিত ফার্মাসিস্টের তত্ত্বাবধান এবং মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি বন্ধের বিষয়ে কেমিস্টদের সতর্ক করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।
বিসিডিএসের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ঔষধ পরিদর্শক ইকরামুল করিম। সভায় বক্তারা বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে ওষুধ বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অন্য যেকোনো ব্যবসার তুলনায় বেশি দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে হবে। ওষুধের মান, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সামান্য অনিয়মও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বক্তারা কেমিস্টদের ড্রাগ লাইসেন্সের শর্ত যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে বৈধ ও হালনাগাদ লাইসেন্স সংরক্ষণ, নিবন্ধিত ফার্মাসিস্টের তত্ত্বাবধান নিশ্চিত করা এবং অনুমোদিত ওষুধ ছাড়া কোনো ধরনের ওষুধ বিক্রি না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। দোকানে ওষুধ সংরক্ষণের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মেনে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। তাপমাত্রা, আলো ও আর্দ্রতার মতো বিষয় বিবেচনায় রেখে ওষুধ সংরক্ষণ করা না হলে ওষুধের কার্যকারিতা ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সভায় গুরুত্ব দেয়া হয়।
সভায় কেমিস্টদের বিভিন্ন বাস্তব সমস্যা, আইনগত বিষয় এবং ওষুধ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, কেমিস্টদের সমস্যা ও দায়িত্বের বিষয়গুলো নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এতে ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার সুযোগ যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করাও সহজ হবে। আলোচনায় অংশ নেয়া কেমিস্টরা তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। ঔষধ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয় এবং আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেয়া হয়। সভায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ