আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজকৃষি ও পরিবেশচুয়াডাঙ্গায় অবৈধ সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধ সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও অননুমোদিত কীটনাশক বিক্রির দায়ে সোহাগ স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে দোকানটি থেকে ৫৬ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। সোহাগ মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সইদুল মাস্টারের ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোয়ালমারি গ্রামের সোহাগ স্টোরে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি বিধিবিধান লঙ্ঘন করে মজুদ করা ৫৬ বস্তা রাসায়নিক সার এবং অননুমোদিত কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোহাগ মিয়াকে সার ব্যবস্থাপনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেয়া হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে কৃষকেরা প্রয়োজনের সময় সার পেতে সমস্যায় পড়তে পারেন। সারের বাজার স্থিতিশীল রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক গুরুত্বপূর্ণ উপকরণ। এসব পণ্যের অবৈধ মজুদ ও অননুমোদিত কীটনাশকের ব্যবহার কৃষকদের আর্থিক ক্ষতি এবং ফসলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে। তাই কৃষি উপকরণ বিক্রিতে বিধিবিধান মেনে চলা এবং নিয়মিত তদারকি জরুরি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ