আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজকৃষি ও পরিবেশআলমডাঙ্গায় গভীর রাতে কৃষকের ৫০টি কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আলমডাঙ্গায় গভীর রাতে কৃষকের ৫০টি কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কালিতলার মাঠে রাতের আঁধারে কৃষকের কলাবাগানের প্রায় ৫০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষক শাবলুর প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাবলু কালিতলার মাঠে প্রায় পৌনে দুই বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন। দীর্ঘদিন ধরে পরিচর্যার মাধ্যমে তিনি কলাগাছগুলো বড় করে তুলছিলেন। কিছুদিনের মধ্যেই গাছগুলো থেকে ফলন পাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দিবাগত গভীর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তার কলাবাগানে প্রবেশ করে পরিকল্পিতভাবে প্রায় ৫০টি কলাগাছ কেটে ফেলে। বুধবার সকালে কৃষক শাবলু জমিতে গিয়ে কলাগাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। কলাগাছগুলো কেটে মাটিতে ফেলে রাখা অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক শাবলুর দাবি, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার কলাগাছগুলো কেটে দেয়া হয়ে থাকতে পারে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গভীর রাতে নির্জন মাঠে ঢুকে এভাবে বিপুলসংখ্যক কলাগাছ কেটে দেয়া সাধারণ কোনো ঘটনা নয়। পূর্ববিরোধ বা শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা।
সাংবাদিকদের কৃষক শাবলু বলেন, আমি অনেক কষ্ট করে জমিতে কলার আবাদ করেছিলাম। রাতের আঁধারে কে বা কারা আমার প্রায় ৫০টি কলাগাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে কলাগাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ